1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনি থানা পুলিশের অভিযানে ৬ জন আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আশাশুনি থানা পুলিশের অভিযানে ৬ জন আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ১১৩ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি ব্যুরোঃ আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে মেসার্স শাওন ষ্টোর নামীয় মুদি দোকান হতে চুরি হওয়া ৪০ হাজার ৪০০ টাকাসহ ৪ জন ও ওয়ারেন্ট ভূক্ত ২ আসামীকে আটক করেছে। শুক্রবার থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়৷ অভিযান পরিচালনা কালে, এসআই (নিঃ) আবু হানিফ সঙ্গীয় ফোর্সের সহায়তায় আশাশুনি থানায় ২০(০১)২০২২ নং চুরি মামলার আসামী অভয়নগর থানার গুয়াখোলা (প্রফেসর পাড়ার মোড়) গ্রামের খোকন খাঁ এর ছেলে রাফু খাঁ(৩০) কে, ছামাদ মোল্লার ছেলে অলিয়ার মোল্লা(৪৮) কে, বদরুদ্দীন সরদার এর ছেলে মিলন সরদার(৩৫) কে, শার্শা থানার কাটশিকরা গ্রামের মৃত আনছার আলী মোড়লের ছেলে ফজলুর রহমান(৪৫) কে আশাশুনি থানা এলাকা এবং সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে আটক করা হয়। আটককৃতের কাছ থেকে আশাশুনি মোটর সাইকেল গ্যারেজ সমিতি সংলগ্ন মেসার্স শাওন ষ্টোর নামীয় মুদি দোকান হতে চুরি হওয়া ৪০ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয় বলে থানা সূত্রে জানাগেছে। এছাড়া, এস,আই (নিঃ) নাজিম উদ্দীন ও এএসআই (নিঃ) হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর এবং জিআর ওয়ারেন্ট মূলে আসামী আশাশুনি থানার কল্যানপুর গ্রামের মৃত বারী সানার ছেলে লাভলু সানা কে ও পদ্মবেউলা (চিলেডাঙ্গা) গ্রামের আঃ গফ্ফার সরদারের ছেলে রুহুল আমিনকে আটক করে। আটককৃতের শনিবার সকালে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd