1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনি উপজেলা চেয়ারম্যানের সাথে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মতবিনিময় - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আশাশুনি উপজেলা চেয়ারম্যানের সাথে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মতবিনিময়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১২৯ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের সাথে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলার নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা ও মতবিনিময়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ৬ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা চেয়ারম্যানের বাসভবনে এ ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি গ্রাম ডাঃ রফিক আহমেদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সহ-সভাপতি বিনয় কৃষ্ণ মিত্র, বিনয় সরকার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ চক্রবর্তী, খলীফাতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজিদ, কোষাধ্যক্ষ আবুল কালাম, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন টুকু, প্রচার সম্পাদক আলাউদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ও তরুণ মন্ডল, নির্বাহী সদস্য আব্দুর রশিদ, আব্দুস সবুর, আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন, সাংবাদিক এস এম সাহেব আলী প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় কালে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেন, কোন মানুষ অসুস্থ হলে সর্বপ্রথম ছুটে যায় গ্রাম ডাক্তাদের কাছে । অধিকাংশ মানুষ গ্রাম ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ করে থাকেন। তাদের পরামর্শক্রমে ভালো কোন ডাক্তারের কাছে যায়। চিকিৎসা সেবায় গ্রাম ডাক্তারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাতের আঁধারে কোন মানুষ অসুস্থ হয়ে পড়লে সর্বপ্রথম গ্রাম ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা সেবা একটি মহান পেশা আপনারা গ্রাম ডাক্তাররা এই পেশার মর্যাদা রাখবেন। এ সময় গ্রাম ডাক্তারদের যে কোন সমস্যায় তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন তিনি ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd