1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনির শ্রীকলস খেলার মাঠ ও খাস জমি পরিদর্শনে- এসিল্যান্ড রাশেদ হোসাইন - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আশাশুনির শ্রীকলস খেলার মাঠ ও খাস জমি পরিদর্শনে- এসিল্যান্ড রাশেদ হোসাইন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১১০ সংবাদটি পড়া হয়েছে

মোঃ খাইরুল বাসার নিজস্ব প্রতিনিধি: আশাশুনি সদরের শ্রীকলস ও পার বাউশুলি মৌজায় খেলার মাঠ ও খাস জমি দেখতে সরজমিন পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। গতকাল জমি দেখতে ও এলাকার মানুষের দাবীর কথা শুনতে তিনি সরজমিনে যান।
শ্রীকলস ও পার বাউশুলি মৌজায় পানি উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের অনুমান ১২ বিঘা খাস জমি রয়েছে। যেখানে ইতিপূর্বে মাছ চাষ করা হতো এবং কোমলমতি শিশুদের আরবি শিক্ষা কেন্দ্র একটি মক্তব ছিল। মরিচ্চাপ নদী খনন করায় মাটি ভরাটের কারনে মাছ চাষের জমি ভরাট হয়ে গেছে। এলাকার যুবকরা সেখানে ফুটবলসহ নানা খেলাধূলার মাঠ হিসাবে ব্যবহার শুরু করেছে। এলাকার অসহায় গরীব ও ভূমিহীন মানুষেরা একটি অংশে সর্বসাধারণের ব্যবহার যোগ্য গণ কবরস্থান করা, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পূর্বের ন্যায় আরবি শিক্ষাকেন্দ্র মক্তব প্রতিষ্ঠার পরিকল্পনা ও মতামত প্রকাশ করছেন। সেখানে কিছু জমি কোন কোন ব্যক্তি অবৈধ্যভাবে তাদের দখলে নিতে পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দীক জানান, আমাদের এখানে শিশুদের লেখাপড়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় ছেলেমেয়েরা নদী পার হয়ে পড়তে যেতে বাধ্য হচ্ছে। এজন্য খুবই সমস্যা পোহাতে হয়। কোমলমতি শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে চক বাউশুলি নামে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আমাদের। এছাড়া যুবকরা খেলার মাঠের অভাবে মোবাইল আসক্তিসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য খেলার মাঠ বজায় রাখা, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং বসবাসের জন্য প্রয়োজনীয় জমির অভাব ও কবরস্থানের অভাব পুরনে এই জমিতে সর্বসাধারণের জন্য কবরস্থান স্থাপন করার দাবী এলাকার সকলের। তিনি বলেন, আমাদের এলাকার হযরত আলীর পিতা ইন্তেকাল করলে কবরস্থানের অভাবে ল্যাট্রিনের পাশে কবরস্থ করা হয়েছিল। সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন পরিদর্শনকালে বলেন, আমার জানামতে এই জমি কাওকে ইজারা দেওয়া হয়নি। কেউ আবেদন করলেও ইজারা প্রদান করা হবেনা।
এসময় এসি ল্যান্ড অফিসের সার্ভেয়ার এমদাদুর রহমান তারেক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি মফিজুল ইসলাম মাহি,আশাশুনির সমন্বয়ক নাভিদ নওরোজ আকাশ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, স্থানীয় আজিজুল ইসলাম, রেজাউল ইসলাম, শহিদার রহমান, শেখ কবির হোসেন,সাহিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd