1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনির মরিচ্চাপ ব্রীজের পাত ভেঙে যানবাহন চলাচল বন্ধ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আশাশুনির মরিচ্চাপ ব্রীজের পাত ভেঙে যানবাহন চলাচল বন্ধ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১০৯ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার চাপড়ায় মরিচ্চাপ বেইলি ব্রীজের লোহার পাত ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (১৬ জুলাই) ভোর রাত থেকে ব্রীজদিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘদিনের পুরাতন বেইলি ব্রীজটি কোন রকমে যানবাহন চলাচল করে আসছে। মাঝেমধ্যে মালামাল ববোঝাই ভারী যানবাহনের চাপে ব্রীজের পাত বসে ভেঙ্গে পড়ার ঘটনা ঘটে আসছে। সড়ক ও জনপথ বিভাগ সড়ক মেরামত করলে কিছুদিন যানবাহন চলাচল করলেও ভারি যাহন চলাচল বন্ধ না হওয়ায় ব্রীজ ভেঙ্গে জনভোগান্তি শুরু হয়। শনিবার দিবাগত রাতের কোন এক সময় ব্রীজের মাঝ বরাবর পাশাপাশি ৩টি পাটাতনের ২টি ভেঙে পড়ায় বাস, মিনিবাস, ট্রাক ও বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মটরসাইকেল, ইজিবাইক ও ইঞ্জিনভ্যান ঝুঁকি নিয়ে পারাপার হতে দেখা গেছে।
চাপড়া গ্রামের স্কুল শিক্ষক আলহাজ্ব মাওঃ মনিরুজ্জামান জানান, গত বছর একই স্থানে ব্রীজের পাটাতন ভেঙ্গে ইট বোঝাই ট্রাক মরিচ্চাপ নদীর চরে আটকে গিয়েছিল। এছাড়া অসংখ্যবার ব্রীজ ভেঙ্গে ভোগান্তির সৃষ্টি হয়েছে।আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান জানান, ভেঙে যাওয়ার পর অবশিষ্ট একটি পাটাতনের উপর দিয়ে মারাত্মক ঝুঁকি নিয়ে দুই ও তিন চাকার গাড়ি সহ লোকজন চলাচল করছে। এতে যেকোন সময় আরও দুর্ঘটনার শঙ্কা বিরাজ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাল পতাকা দিয়ে জনসাধারণকে সতর্কতা অবলম্বন করে চলাচলের কথা বলা হয়েছে। ব্রীজটির ভাঙা অংশ মেরামত করে যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। রাতের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে যানবাহন চলাচল বন্ধ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় গাড়ী চালকরা শোভনালী ব্রীজ ও তেঁতুলিয়া ব্রীজ পার হয়ে সাতক্ষীরা সদরে যাতয়াত করতে বাধ্য হচ্ছে বলে জানাগেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd