1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনির বিভিন্ন দুর্গা পূজা মন্দিরে এমপি রুহুল হক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আশাশুনির বিভিন্ন দুর্গা পূজা মন্দিরে এমপি রুহুল হক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১২২ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধিঃ শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে আশাশুনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় মহা অষ্টমীতে সফর সঙ্গীদের নিয়ে তিনি মন্দির সমুহে গমন করেন।রাত্র ৮ টার দিকে শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি ডাঃ আ ফ ম রুহুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মৃত্যুঞ্জয় দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি নীলকণ্ঠ সোম, কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিচ্ছুজ্জামান খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দিপু, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, সাবেক চেয়ারম্যান শেখ জাকির হোসেন, উপজেলা পূজা উদযাপন। পরিষদের সেক্রেটারী রনজিত কুমার বৈদ্য, উপজেলা কৃষকলীগ সভাপতি রাশেদ সরোয়ার শেলী, লাকী, ডাঃ গোলক ববিহারী স্বর্ণকার, নাকতাড়া পূজা মন্দিরের সভাপতি ধর্মদাশ মিত্র, সেক্রেটারী বীরেন্দ্র নাথ প্রমুখ।
এরআগে তিনি শোভনালী, আশাশুনি সদর ইউনিয়নের পূজা মন্ডপ এবং পরে বড়দল, কাদাকাটি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ ও মন্ডপে আগত ধর্মপ্রাণ মানুষের সাথে মতবিনিময় করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd