1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনির তেঁতুলিয়ায় আপন দুই ভাইয়ের ইন্তেকাল - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আশাশুনির তেঁতুলিয়ায় আপন দুই ভাইয়ের ইন্তেকাল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

লিংকন আসলাম,আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত একিম সরদারের মেজো পুত্র রফিয়াল সরদার (৭৫) ও ছোট পুত্র কফিল উদ্দিন সরদার (৭০) আপন সহোদর দুই ভাই ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা যায় মরহুম রাফিয়াল সরদার দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন । তিনি শুক্রবার রাত ১১.২০ মিনিটে মৃত্যু বরণ করেন।
তার ছোট ভাই কফিলউদ্দিন সরদার এই মৃত্যুর খবর শুনে শনিবার বেলা ১১ টার দিকে হার্ট অ্যাটাকে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে রাফিয়াল সরদার চার পুত্র, দুই কন্যা ও স্ত্রী এবং কফিল উদ্দিন সরদার এক পুত্র, তিন কন্যা ও স্ত্রী সহ বহু গুণাগ্রহী রেখে গেছেন। শনিবার জোহর নামাজের পর তেঁতুলিয়া জামে মসজিদের মাঠে দুই ভাইয়ের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজ পরিচালনা করেন মাওলানা আব্দুল হামিদ। জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুল, যুগ্ম আহবায়ক ও কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তুহিন উল্লা তুহিন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন টুকু, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু বক্কার সিদ্দিক, নায়েবে আমির হাফেজ নুরুজ্জামান সহ আশাশুনি প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd