1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে স্ত্রীকে কুপিয়ে হত্যা স্বামী গ্রেফতার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আশাশুনিতে স্ত্রীকে কুপিয়ে হত্যা স্বামী গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৫ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি ব্যুরোঃ আশাশুনি উপজেলার প্রতাপনগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী শামসুন্নাহারকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) দিবাপূর্ব ভোর ৫ টার দিকে উপজেলার প্রতাপনগর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে পুলিশ ঘাতক স্বামী গোলাম মোস্তফাকে আটক করেছে।
ঘাতক গোলাম মোস্তফার ভাই নুরুল ইসলাম জানান, গোলাম মোস্তফা মানসিকভাবে কিছুটা অসুস্থ। প্রত্যেক মাসে তাকে একবার ইনজেকশন দেওয়া লাগে। না দিলে পাগলামি বেড়ে যায়। সম্প্রতি তার পাগলামি বেড়ে গিয়েছে। রবিবার রাতে স্বামী-স্ত্রী একসাথে ঘুমিয়ে ছিল। ভোর রাতে ঘরের মধ্যে গোঙানির শব্দ শুনে তিনি তাদের ঘরের পাশে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। এসময় গোলাম মোস্তফা দরজার ছিটকানি খুলে পালিয়ে যায়। তিনি ভেতরে গিয়ে শামসুন্নাহারকে মুমূর্ষূ অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিতে উদ্যোগ নিলে ততক্ষণে শামসুন্নাহার মারা যায়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রাম থেকে দুপুর ১ টার দিকে অভিযুক্ত ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরনের ব্যবস্থা করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd