1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে সেবা প্রদান বিষয়ক সংলাপ সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আশাশুনিতে সেবা প্রদান বিষয়ক সংলাপ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৮৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দলিতনারী ও শিশুর সামাজিক সুরক্ষা শক্তিশালী করা। এ লক্ষ্যকে সামনে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ হল রুম প্রাঙ্গনে অদ্য ইং ১২ মার্চ ২০২৪ রোজ মঙ্গলবার মানুষের জন্য ফাউন্ডেশন (MJF) এর সহযোগিতায়, গেøাবাল, এ্যাফেয়ার্স, কানাডা , (GAC) এর অথায়নে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে সরকারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সেবা প্রদান বিষয়ক সংলাপ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: এস.এম.হোসেনজ্জাসান
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: সাইদুল ইসলাম, আশাশুনি উপজেলা শিক্ষা কর্মকর্তা, মো: আছাদুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা সমাজসেবা প্রতিনিধি উপজেলা যুব উন্নয়ন প্রতিনিধি ও এন.জিও প্রতিনিধি সুশান্ত মল্লিক আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সচিব মো: আব্দুর সবুর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অথিতিরা এবং সূচনা প্রোগ্রামের নারী ও কিশোরি দলের সভাপতিগন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সূচনা প্রোগ্রামের প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন, উক্ত সভাটি পরিচালনা করেন সূচনা প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার তীর্থ কুমার দে,উক্ত প্রোগ্রামে বক্তারা বলেন যে সরকারী সকল সেবা দানকারী প্রতিষ্ঠান সব সময় সমাজের খেটে খাওয়া মানুষ ও অবহেলিত মানুষের সকল সরকারী সুবিধা তারা নিশ্চিত করতে চাই। সব ধরনের সেবা যেন এই সমাজের সকল মানুষ পেতে পারে তার ব্যাবস্থা করবেন, বক্তারা আরো বলেন সব ধর্ম ও বর্নের মানুষ যেন তাদের ন্যার্য সেবা থেকে বঞ্চিত না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং গ্রাম পর্যায় নারী ও কিশোরি দের সরকারী সেবা সম্পর্কিত বিষয় এ আরো বেশি বেশি সচেতনতা গড়ে তুলতে হবে। বক্তারা উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানান যে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা এই সমাজের দলিত শ্রেনীদের নিয়ে যে কাজ করছে এবং সরকারে বিভিন্ন সরকারী দপ্তরের সাথে যোগাযোগ স্থাপন করে দিচ্ছে তাতে এই সমাজের পিছিয়ে পড়া মানুষ উপকৃত হবে। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সূচনা প্রোগ্রামের এফ.ও অজয় রায়, শিউলি সরকার ও ফাইন্যান্স এন্ড এডমিন মনিশঙ্কর হালদার প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd