1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে সেবা প্রদানকারী সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ক সংলাপ সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

আশাশুনিতে সেবা প্রদানকারী সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ক সংলাপ সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৮৯ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দলিত নারী ও শিশুর সামাজিক সুরক্ষা শক্তিশালী করা, এ লক্ষ্যকে সামনে রেখে কুল্যা ইউনিয়ন পরিষদ হলরুম প্রাঙ্গনে অদ্য ২৭ জুন, ২০২৪ রোজ বৃহস্পতিবার মানুষের জন্য ফাউন্ডেশন (MJF) এর সহযোগিতায়, গেøাবাল এ্যাফেয়ার্স কানাডা, (GAC)এর অর্থায়নে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে সরকারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সেবা প্রদান বিষয়ক সংলাপ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুল্যা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব মো: আঙ্গুর হোসেন, কুল্যা ইউনিয়নের কচুয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: আলমগীর মাহামুদ, কুল্যা ইউনিয়নের ০৪,০৫,০৬ ওয়ার্ডের মহিলা ইউ পি সদস্য জনাব বিউটি কবীর, কুল্যা ইউনিয়ন স্বাস্থ্যকর্মী জনাব তাহমিনা খাতুন, কুল্যা ইউনিয়ন পরিষদের ই-সেবা কর্মী জনাব রবিউল ইসলাম, কুল্যা ইউনিয়ন পরিষদের সচিব মো: সেরাজুল রহমান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অতিথিরা এবং সূচনা প্রোগ্রামের নারী ও কিশোরী দলের সভাপতিগণ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সূচনা প্রোগ্রামের প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন, উক্ত সভাটি পরিচালনা করেন সূচনা প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার শিউলী সরকার উক্ত প্রোগ্রামে বক্তারা বলেন, যে সরকারী সকল সেবা দানকারী প্রতিষ্ঠান সব সময় সমাজের খেটে খাওয়া মানুষ ও অবহেলিত মানুষের সকল সরকারী সুবিধা তারা নিশ্চিত করতে চায় সব ধরনের সেবা যেন এই সমাজের সকল মানুষ পেতে পারে তার ব্যবস্থা করবেন, বক্তারা আরও বলেন, সব ধর্ম ও বর্ণের মানুষ যেন তাদের ন্যায সেবা থেকে বঞ্চিত না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং গ্রাম পর্যায় নারী ও কিশোরিদের সরকারী সেবা সম্পর্কিত বিষয় এ আর বেশি বেশি সচেতনতা গড়ে তুলতে হবে। বক্তারা উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানান যে, উদ্দীপ্ত মহিলা উন্নয়নসংস্থা এই সমাজের দলিত শ্রেণী নিয়ে যে কাজ করছে এবং সরকারে বিভিন্ন সরকারী দপ্তরের সাথে যোগাযোগ স্থাপন কওে দিচ্ছে তাতে এই সমাজের পিছিয়ে পড়া মানুষ উপকৃত হবে। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন সূচনা প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার অজয় রায়,কমিউনিটি মবিলাইজার তানজিলা খাতুন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd