1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে মোবাইল কোর্টে জরিমানা ও মাছ বিনষ্ট - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আশাশুনিতে মোবাইল কোর্টে জরিমানা ও মাছ বিনষ্ট

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১০৪ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ মৎস্য ব্যবাসায়ীকে জরিমানা ও চিংড়ী মাছ বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার মহেশ্বরকাটি মৎস্য সেটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। র‌্যাব-৬ এর অধিনায়ক মেজর গালিব এর নেতৃত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ব্যবসায়ী উপজেলার দুর্গাপুর গ্রামের অহিদুল ইসলাম, গাবতলা গ্রামের কালিপদ সানা ও বাঁকড়া গ্রামের মোজাফফরের কাছ থেকে ৬৫ কেজি ও অজ্ঞাতনামা মালিকের ৬০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ী মাছ জব্দ করা হয়। সাথে সাথে মৎস্য ও মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিধিমালা ১৯৯৭ বিধি (৪/৫) এর আলোকে অহিদুলকে ২০ হাজার টাকা, কালিপদ ও মোজাফফরকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছ নদীতে ফেলে বিনষ্ট করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd