1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আশাশুনিতে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়া গ্রামে মাটি চাপা পড়ে জামিরুল ইসলাম (৪০) নামে এক শ্রমিকের করুন মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার দক্ষিন চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক উত্তর চাপড়া গ্রামের মামুদ আলীর ছেলে।সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, ঘটনার দিন সকাল থেকে জামিরুল তার ভাই ইমামুল ও চাচাতো ভাই আনারুল সহ আরো অনেকে চাপড়া হিন্দোল যুব সংঘের মাঠ সংলগ্ন এলাকায় মরিচ্চাপ নদীর খননকৃত মাটি কাটার কাজ করছিল। এক পর্যায়ে স্তুপ কৃত উপরের মাটি ধ্বস নেমে এলে সে মাটি চাপা পড়ে। তার পাশে থাকা ভাইয়েরা সহ ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় অন্যান্য শ্রমিকরা তাকে মাটি সরিয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। এরপর আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জামিরুলকে মৃত ঘোষণা করেন। এক ছেলে ও এক মেয়ের জনক নিহত শ্রমিকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd