1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে ওসি মমিনুল ইসলামের মসজিদ পরিদর্শন ও মতবিনিময় - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আশাশুনিতে ওসি মমিনুল ইসলামের মসজিদ পরিদর্শন ও মতবিনিময়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৩৫ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি:আশাশুনিতে থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) মসজিদ পরিদর্শন করে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেছেন। শুক্রবার দুপুরে উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ জরাজীর্ণ “বাইতুল আমান” জামে মসজিদ পরিদর্শন করে জুম্মার নামাজ শেষে মসজিদের সকল বিষয় খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, উন্নয়নের স্বার্থে মসজিদের বিষয়টা আমি উপজেলা প্রশাসনসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জানাবো। তিনি মুসল্লিসহ সবাইর উদ্দেশে বলেন, আপনার ছেলে, মেয়ে কোথায় কি করছে কিনা সেটা আপনাদেরই খেয়াল রাখতে হবে। বর্তমান সময়ে মোবাইল ফোন যেমন ভালো তেমনি খারাপ। মোবাইল ফোনের মাধ্যমে কি দেখছে এবং কার সঙ্গে কি চ্যাট করছে সেটা পিতা-মাতা এবং বড় ভাই থাকলে তাদের সবাইর নিজ দায়িত্বে নজরদারিতে রাখতে হবে। এছাড়া আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখের মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ডোজ টিকা গ্রহণ না করলে সরকারি সেবাসমূহ পাওয়ার ক্ষেত্রে নানাবিধ জটিলতা সৃষ্টি হতে পারে। তাই ২৬ ফেব্রুয়ারির মধ্যে ১ম ডোজ গ্রহণ করতে বললেন তিনি। সর্বশেষে কোথাও কোনো আইন-শৃংখলা ভঙ্গ হচ্ছে কিনা আপনারা আমাকে মোবাইল ফোনের মাধ্যমে জানাবেন। আইন-শৃঙ্খলা রক্ষার্থে আপনাদের সকলের আমার প্রয়োজন আপনারা সকলেই আমার সহযোগিতা করবেন। আপনাদের কোথাও কোনো সমস্যা হলে আপনারা আমার কাছে নিজেই যাবেন। আমার কাছে যেতে কোন মাধ্যম লাগে না। মতবিনিময়কালে মসজিদের খতিব আবু বক্কর সিদ্দিক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাম সরদার, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বি এম আলাউদ্দীন, সাংবাদিক এস এম শরীফ, সাবেক ইউপি সদস্য হাফেজ রুহুল আমিনসহ মসজিদ কমিটি ও মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd