1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে ইসলাম ধর্ম সৃষ্টিকর্তা ও মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ মানববন্ধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আশাশুনিতে ইসলাম ধর্ম সৃষ্টিকর্তা ও মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১০ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি ব্যুরোঃ আশাশুনি উপজেলার পুইজালা গ্রামে ইসলাম ধর্ম সৃষ্টিকর্তা ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মাননবন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে পুইজালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
পুইজালা এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন চলাকালে মুহুর্মূহ শ্লোগান সহকারে শত শত ধর্মপ্রাণ মানুষের অংশ গ্রহনে বক্তব্য রাখেন, পশ্চিম পুইজালা মোড়লবাড়ী জামে মসজিদের ইমাম মিজানুর রহমান মোড়ল, পুইজালা জামে মসজিদের ইমাম আঃ মান্নান, শিক্ষার্থী হাবিবুর রহমান প্রমুখ। বক্তাগণ বলেন, দক্ষিণ পুইজালা গ্রামের গুরুপদ বাছাড়ের ছেলে মিহির কান্তি বাছাড় সৃষ্টিকর্তা, ইসলাম ধর্ম ও বিশ্বনবী মুসলিম সম্প্রদায়ের প্রাণের নবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে চরম ধৃষ্টতাপূর্ণ, কুরুচিপূর্ণ ও মুসলিম সম্প্রদায়ের প্রতি অপমান ছুড়ে দিয়ে মন্তব্য করেছে। এলাকার মুসলমানরাই কেবল নয় গোটা দেশের মুসলমানদের মনে আঘাত একেদিয়ে মিহির যে কর্মকান্ড করেছে তা ক্ষমার অযোগ্য। এই মিহির ছাত্রজীবন থেকে নানা অপকর্মের সাথে জড়িত ছিল। অনার্স পড়তে পড়তে পিতা মাতার অমতে বিয়ে করে শিক্ষাজীবনের পরিসমাপ্তি ঘটিয়েছিল। ফেসবুকে ইতিপূর্বেও সে অপকর্ম ছড়িয়েছে। পুলিশ প্রশাসন ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে এজন্য পুলিশকে বিশেষ করে ওসি মমিনুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বক্তাগণ বলেন, অতিদ্রুত তাকে বিচারের মুখোমুখি করে অপরাধী মিহিরের ফাঁসি দাবি করছি। ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। তার সাথে সহযোগিদের খুজে বের করে তাদেরকে বিচারের আওতায় আনতে বক্তাগণ দাবী জানান। ভবিষ্যতে আর যাতে কেউ কোন ধর্মের প্রতি অবমাননাকর আচরণ ও মন্তব্য করতে না পারে তার জন্য দৃষ্টান্ত মূলক ব্যবস্থা নিতে বক্তাগণ প্রশাসনের কাছে অনুরোধ জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd