1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আশাশুনিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

লিংকন আসলাম,আশাশুনি প্রতিনিধি:“অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আশাশুনিতে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে উপজেলায় কর্মরত নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা/বেসরকারি উন্নয়নমূলক সংস্থার সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতে র ্যালী বের করা হয়। র ্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। আইডিয়াল চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম এর সুপারভাইজার সুব্রত বাছাড়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সাইদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার, প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান। এছাড়া উপজেলায় কর্মরত নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা/বেসরকারি সংস্থার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন ফ্রেন্ডশীপ, ব্রেকিং দ্য সাইলেন্স, বারসিক, উন্নয়ন, উন্নয়ন প্রচেষ্টা, ইএসডিও, উত্তরণ, এজ, মৌমাছি, সোনার বাংলা ফাউন্ডেশন, ঠাকুরাবাদ প্রগতি যুব সংঘ, শ্রীধরপুর আদর্শ যুব সংঘ, কচুয়া প্রতিবন্ধী বিদ্যালয়, আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন ও আইডিয়াল এর কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষ থেকে উপজেলার বিদ্যালয়গুলো এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর গুলো প্রতিবন্ধীবান্ধব করার লক্ষ্যে দাবি উত্থাপন করেন প্রতিবন্ধী শিক্ষার্থী জাওয়াদ আল রুম্মন। অনুষ্ঠানের শেষে আইডিয়াল চাইন্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামের ১০ জন প্রতিবন্ধী শিশুকে চিকিৎসা ও মেডিসিন খরচ বাবদ ১০০০ টাকা করে মোট ১০ হাজার টাকা প্রদান করা হয় এবং ৯ জন প্রতিবন্ধী ব্যক্তির পরিবারের আয় বৃদ্ধিমূলক কাজের জন্য ৫৫ হাজার টাকা বিনা সুদে বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd