1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আলোকচিত্র জীবনের কথা বলে-সিটি মেয়র - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আলোকচিত্র জীবনের কথা বলে-সিটি মেয়র

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ১২০ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আলোকচিত্র জীবনের কথা বলে। ছবির মাধ্যমে সমাজের সুখ-দু:খ-আনন্দের কথা ফুটিয়ে তোলা যায়। ফটোগ্রাফির ক্ষেত্রে আমাদের অনেক সফলতা ও সম্ভাবনা রয়েছে। অনেকেই এখন মোবাইল দিয়ে ছবি তোলেন। তিনি বলেন, শুধু ছবি তুললেই হবে না, তা দর্শকের কাছে গ্রহণযোগ্য হতে হবে। আলোকচিত্র একটি গুরুত্বপূর্ণ শিল্প। অনেক ছবি থেকে আবহমান বাংলার প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়।
মেয়র (বৃহস্পতিবার) বিকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী ১০ম খুলনা ফটোগ্রাফিক সোসাইটি (কেপিএস) জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী উদ্বোধন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ^বিদ্যালয়ের ফাইন আর্টস স্কুলের ডীন ড. নিহার রঞ্জন সিংহ এবং খুলনা ফটোগ্রাফিক সোসাইটি’র প্রধান উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। খুলনা ফটোগ্রাফিক সোসাইটি’র সভাপতি অধ্যাপক ডাঃ আমিরুল খসরু’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সহসভাপতি অধ্যাপক ডাঃ আফরোজা খানম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সোসাইটি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ ইকবাল মোর্শেদ মনি। অনুষ্ঠানে মেয়র বিজয়ীদের মাঝে প্রাইজমানি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।
তিন দিনব্যাপী এই প্রদর্শনী সকাল সাড়ে ১০ টা থেকে রাত আটটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ২১ জানুয়ারি বিকাল চারটায় প্রদর্শনী’র সমাপনী অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ফটোগ্রাফাররা তাদের আলোকচিত্র প্রদর্শন করছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd