1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আবারো আশাশুনির কাদাকাটিতে বাড়ির সকলকে অচেতন করে দুঃসাহসিক চুরি সংঘটিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আবারো আশাশুনির কাদাকাটিতে বাড়ির সকলকে অচেতন করে দুঃসাহসিক চুরি সংঘটিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৫ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধিঃ আবারো আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে বিষাক্ত দ্রব্য স্প্রে করে বাড়ির সকলকে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে ইউনিয়নের শাহনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। একের পর এক অচেতন করে চুরির ঘটনায় জনমনে ত্রাসের সৃষ্টি হয়েছে। শাহনগর গ্রামের ডাঃ আবু তালেব শাহা ঘটনার রাতে ১২.৩০ টার দিকে পরিবারের অন্য সদস্যরাসহ যার যার ঘরে ঘুমিয়ে পড়েন। এসময় সুযোগ বুঝে সংঘবদ্ধ চোরেরা বাইরে থেকে ঘরের মধ্যে চেতনা নাশক ঔষধ স্প্রে করলে বাড়ির মালিক ডাঃ আবু তালেব, ছেলে শাহ মোঃ আরিফ হোসেন মিঠু, স্ত্রী সেলিনা খাতুন, সবাই অচেতন হয়ে যায়। তবে তাদের ছেলে আলসাফ শাহ ততক্ষণে সম্পূর্ণ অচেতন না হওয়ায় শব্দ শুনে মায়ের ঘরে গিয়ে জানালার দরজা খোলা দেখে ভিজিয়ে দিয়ে মাকে ডেকে সাড়া না পেয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। এরপর সবাই অচেতন হয়ে পড়লে চোরেরা পিছনের জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে স্টীলের বাক্স, শোকেজ ও আলমারী তালা ভেঙ্গে হালখাতার নগদ ২ লক্ষ ৩০ হাজার টাকা, গরু কেনার ১ লক্ষ টাকা, বিভিন্ন স্থানে থাকা খুচরা ২০ হাজার টাকা এবং ৭ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে আবার জানালা দিয়ে বেরিয়ে যায়। সকাল ৭ টার দিকে কাজের লোক বাড়িতে গিয়ে ডাকাডাকির এক পর্যায়ে তাদের সামান্য হুঁশ হলে চুরির বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে থানার এসআই মিঠুন মন্ডল ঘটনাস্থান পরিদর্শন করেছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। অচেতন সকলকে চিকিৎসা চলছিল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd