আফিফ সোহান মোস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ রিয়াদ

স্পোর্টস ডেস্ক: আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান ও শরিফুলের প্রশংসা করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই চার তারকা ক্রিকেটারের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় জয় পেয়েছে বাংলাদেশ। অসিদের বিপক্ষে ১২২ রানের টার্গেট তাড়ায় ৬৭ রানে ৫ উইকেট পড়ে গেলে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জয় উপহার দেন আফিফ-সোহান। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোস্তাফিজ-শরিফুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৭ উইকেটে ১২১ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া।
টার্গেট তাড়া করতে নেমে ৬৭ রানে সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসানের উইকেট হারিয়ে কঠিন চাপের মধ্যে পড়ে যায় বাংলাদেশ।
সেই কঠিন চাপ এড়িয়ে ষষ্ঠ উইকেটে নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে ৪৪ বলে ৫৬* রানের অবিচ্ছি জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছেদেন তরুণ ব্যাটসম্যান আফিফ। দলের জয়ে ৩১ বলে ৫টি চার ও এক ছক্কায় ৩৭ রান করেন আফিফ হোসেন। ২১ বলে ২২ রান করে অপরাজিত থাকেন সোহান।
এর আগে মোস্তাফিজ-শরিফুলের গতির মুখে পড়ে ১২১ রানে ইনিংস গুটায় অস্ট্রেলিয়া। ৩ আর ২ উইকেট নেন মোস্তাফিজ ও শরিফুল।
খেলা শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আফিফ ও সোহান কঠিন চাপের মধ্যে অসাধারণ ব্যাটিং করেছে। আমাদের বোলাররাও খুব ভালো করেছে। মোস্তাফিজ-শরিফুলরাই অস্ট্রেলিয়াকে ১২১ রানে আটকে রাখতে ভূমিকা পালন করেছে।
অধিনায়ক আরও বলেন, মোস্তাফিজ আর শরিফুল দারুণ বল করেছে। বিশেষ করে শরিফুল সত্যিই অসাধারণ। আশা করছি আমরা এই ধারা অব্যাহত রাখতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *