1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আদালতের নির্দেশে শ্যামনগরে ইট ভাটা বন্ধ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আদালতের নির্দেশে শ্যামনগরে ইট ভাটা বন্ধ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৩৪ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা শ্যামনগরে প্রশাসনের পক্ষ থেকে আশা ব্রিকস-২ নামীয় একটি ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল রিফাত ঘটনাস্থলে পৌছে উক্ত ইট ভাটায় তালা লাগিয়ে দেন। উচ্চ আদালতে একটি রিট আবেদনের প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে উপজেলার নুরনগর ইউনিয়নের রামজীবনপুর এলাকায় ঐ ইট ভাটা পরিচালিত হয়ে আসছে। তবে জনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে হওয়ায় নানাবিধ সমস্যার বিষয় উল্লেখ করে স্থানীয়রা কয়েক বছর ধরে তা বন্ধে দাবি জানাচ্ছিলেন।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত জানান আশা ব্রিকস কতৃপক্ষ উচ্চ আদালতের রিট আবেদন করে ইট ভাটা পরিচালিত করছিল। বিজ্ঞ আদালত রিটের মেয়াদ শেষ হওয়ায় স্থানীয় পরিবেশের জন্য ক্ষতিকর বিধায় তা বন্ধের নির্দেশ দেন।
এদিকে সোমবার সকাল ১০টার দিকে উপজেলার গোডাউনমোড় এলাকার বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সরকারি জায়গা দখল করে সেখানে স্থাপনা গড়ে বেচাবিক্রির অভিযোগ পেয়ে সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল রিফাত উক্ত অভিযান পরিচালনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনএসমএম ফজলুল রহমান, মেহেদী হাসান, দেবাশীষ মুখার্জী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd