1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আইএইচটি’র শিক্ষার্থীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় ৪ জনকে আসামী করে মামলা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আইএইচটি’র শিক্ষার্থীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় ৪ জনকে আসামী করে মামলা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১০০ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার নলতায় ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)’র তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোলায়মান হোসেন ওরফে সালমানকে (২৫) তুলে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে নির্যাতিত শিক্ষার্থীর বাবা পটুয়াখালীর বাউফল উপজেলার মোহাম্মদ হানিফ বাদি হয়ে চারজনকে আসামী করে মামলাটি দায়ের করেন। মামলা নং-১৭। নির্যাতনের ঘটনার মুলহোতা আইএইচটি’র তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুর রশিদ ছাড়াও হুকুমদাতা হিসেবে ওই শিক্ষা প্রতিষ্ঠানের রেডিওলোজী বিভাগের শিক্ষক সাইদী হাসান ও তার অনুসারী ম্যাটস’র দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু বকর রানাকে ওই মামলায় আসামী করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, শিক্ষার্থী সোলায়মানকে নির্যাতনের ঘটনায় শনিবার রাতেই তার বাবা বাদি হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে উল্লেখ করে ওসি বলেন, কেবলমাত্র কোচিংয়ে না পড়ার কারনে সোলায়মানকে নির্যাতন করা হয়েছে, নাকি এর পিছনে অন্য কোন কারন রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে মামলার আসামীদের দ্রæত গ্রেফতারের দাবিতে রোববার দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পাল্টা মানববন্ধন করেছে আইএইচটিতে পড়–য়া নির্যাতিত শিক্ষার্থী সোলায়মানের সহপাঠী ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য, শুক্রবার রাতে আইএইচটি’র তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোলায়মান হোসেনকে তার রুম থেকে ডেকে ওই প্রতিষ্ঠানের চতুর্থ তলায় ৪০৭ নম্বর কক্ষে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন একই শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রশিদ। এসময় তারা লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে সোলায়মানের মাথা ফাঁটিয়ে ও শরীরের বিভিন্ন অংশ থেতলিয়ে দেয় তারা। পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন নির্মম নির্যাতনের শিকার শিক্ষার্থী সোলায়মান হোসেন। এঘটনার পর শিক্ষক সাইদী হাসানের কোচিংয়ে না পড়ার কারনে নাহিদ ও রশিদ মিলে তাকে নির্যাতন চালিয়েছে বলে গনমাধ্যমে জানায় আহত সোলায়মান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd