1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, ক্ষতিকর রং মেশানোর অপরাধে, আল্লাহরদান ও সততা হোটেলকে জরিমানা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, ক্ষতিকর রং মেশানোর অপরাধে, আল্লাহরদান ও সততা হোটেলকে জরিমানা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, অতি নিন্মমানের ও বারবার ব্যবহৃত পোড়া কালো রংয়ের ভোজ্য তেল (পাম অয়েল) দিয়ে খাবার রান্না এবং মিষ্টি (জিলাপি) তৈরীতে নিষিদ্ধ রং মেশানোর অপরাধে পারুলিয়ার আল্লাহরদান রেস্টুরেন্ট ও ভোলা বিশ্বাসের সততা হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী মোবাইল কোর্ট পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, অতি নিন্মমানের ও বারবার ব্যবহৃত পোড়া কালো রংয়ের ভোজ্য তেল (পাম অয়েল) দিয়ে খাবার রান্নার অপরাধে পারুলিয়া ব্রীজ অভিমুখের আল্লাহরদান হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা এবং মিষ্টি (জিলাপি) তৈরীতে নিষিদ্ধ রং মেশানো, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও অতি নিন্মমানের বারবার ব্যবহৃত পোড়া কালো রংয়ের ভোজ্য তেল (পাম অয়েল) দিয়ে খাবার রান্নার অপরাধে পুরাতন বাসস্ট্যান্ডের দক্ষিন পার্শ্বস্থ ভোলা বিশ্বাসের সততা হোটেল ও রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি সড়কে মাটিবাহী ডাম্পার চলাচলের কারনে দুই চালককে ২ হাজার টাকা এবং সিগারেটের বিজ্ঞাপন টাঙিয়ে রাখার অপরাধে আরোও এক মুদি দোকানীকে একশত জরিমানা করেন নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। অভিযানকালে পারুলিয়াস্থ সাতক্ষীরা ঘোষ ডেয়ারী, ফোঁটা ড্রিংকিং ওয়াটারসহ বেশ কয়েকটি মিষ্টির দোকান, হোটেল, ফার্মেসী ও খাবার পানি সরবরাহকারী প্রতিষ্ঠান তড়িঘড়ি করে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে গাঁ ঢাকা দেয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, স্যানিটারী ইন্সপেক্টর অমল রায়, দেবহাটা থানার এএসআই সুজিত বিশ্বাস, বেঞ্চ সহকারী প্রদীপ রায় উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd