1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
অসহায় ভ্যান চালককে ভ্যান গাড়ি দিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

অসহায় ভ্যান চালককে ভ্যান গাড়ি দিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১১৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর গ্রামের অসহায় ভ্যান চালক আব্দুর রউফ গাজীকে নতুন ভ্যান ক্রয় করে দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। রবিবার দুপুর ২ টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভ্যানটি তাকে হস্তান্তর করা হয়। এর আগে, শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে সদর উপজেলার কদমতলা বাজার থেকে চুরি হয়ে যায় তার ভ্যানটি। পরবর্তীতে পাগলের মত খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি ভ্যানটির। এরপর হাউমাউ করে কান্নাকাটি করতে থাকেন ভ্যান চালক রউফ গাজী। শুক্রবার গণমাধ্যমে ভ্যান হারানোর সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে সংবাদটি সাতক্ষীরা জেলা প্রশাসকের নজরে আসে। এরপর তিনি রবিবার দুপুরে ভ্যান চালক আব্দুর রউফকে একটি নতুন ভ্যান উপহার দেন। নতুন ভ্যান পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন দরিদ্র ভ্যান চালক আব্দুর রউফ গাজী। তিনি এ সময় জানান, দুটি এনজিও থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়ে ভ্যানটি কিনেছিলাম। কিন্তু সেটা চুরি হয়ে যায়। এখন নতুন ভ্যান উপহার পেয়ে অনেক খুশি। ভ্যান চুরি হয়ে যাওয়ার পর থেকে দিনে এক বার খেতে পেরেছি। এ কয়দিন কোন রোজগার করতে পারেনি এজন্য আমি, আমার স্ত্রী ও প্রতিবন্ধী মেয়টা কোনরকমে বেঁচে ছিলাম। ডিসি সাহেবের পক্ষ থেকে নতুন ভ্যানটি উপহার পেয়ে আবারো পুনরায় রোজগার করতে পারবো। যদি ভ্যানের ব্যবস্থা না হতো তাহলে না খেয়ে মরতে হতো। তাছাড়া কিস্তির টাকা দেওয়া সম্ভব হতোনা। এখন রোজগার করে কিস্তির টাকা দিতে পারবো একই সাথে নিত্যপ্রয়োজন মিটাতে পারবো।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, ভ্যান হারিয়ে কান্নকাটি করছে আব্দুর রউফ গাজী এমন সংবাদ সামনে আসার পর গত বুধবার তাকে অফিসে আসতে বলা হয়। এরপর রবিবার দুপুরে তাকে নতুন ভ্যানটি উপহার দেওয়া হয়।
উল্লেখ্য, আব্দুর রউফ গাজী সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর এলাকার ভাড়াটিয়া। তার নিজস্ব কোন জমি জায়গা না থাকায় তিনি তুজলপুর এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করছেন। অভাব অনটনের মধ্যে তিনি চার মেয়েকে বিয়ে দিয়ে এখন স্বামী স্ত্রী ও প্রতিবন্ধী মেয়েকে নিয়ে সেখানে বসবাস করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd