1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৬১ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: সারা দেশের ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। রবিবার (১৮ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত ৩২৩ পৌরসভার মেয়র ও ৬০ জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এর আগে নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান মৃত্যুবরণ করায় তা শূন্য ঘোষণা করে।
গত ১৬ আগস্ট সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনও সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একইসঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার।
এমন বিধান রেখে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করেছে অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদ।
এদিকে রবিবার (১৮ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে বলা হয়, গত সরকারের আমলে নির্বাচিত ৩২৩ পৌর মেয়রকে অপসারণের সিদ্ধান্ত হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ৩২(ক) প্রয়োগ করে বাংলাদেশের পৌরসভার মেয়রদের নিজ নিজ পদ থেকে অপসারণ করা হলো। এদিকে জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের অপসারণ করে প্রকাশক নিয়োগ শুরু করেছে স্থানীয় সরকার বিভাগ।
সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে ৪৯৪টি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর ৬১টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকদের।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd