1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
৪০ টাকা থেকে বেড়ে এক লাফে ১৪০ কাঁচা মরিচের ঝাঁঝ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

৪০ টাকা থেকে বেড়ে এক লাফে ১৪০ কাঁচা মরিচের ঝাঁঝ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: দিনাজপুরের হিলিতে বেড়েছে কাঁচা মরিচের দাম। ২ সপ্তাহের ব্যবধানে প্রতিকেজিতে কাঁচা মরিচের দাম বেড়েছে ১০০ টাকা। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা। এদিকে ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় কাঁচা মরিচের দাম বেড়েছে। তাছাড়া ভারত থেকে কাচা মরিচ আমদানি বন্ধ রয়েছে। ভারত থেকে আমদানি হলে দামটা হয়তো কমতে পারে। গতকাল বিকালে হিলি বাজারে গিয়ে এ তথ্য পাওয়া য়ায়। বাজারে গিয়ে দেখা যায়, যে মরিচ গত ২ সপ্তাহ আগে যে কাচা মরিচ বিক্রি হয়েছিল ৪০ টাকা কেজি দরে, এখন সেই মরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৪০ টাকা দরে। এতে নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
হিলি বাজারে কয়েকজন সবজি বিক্রেতারা জানান, হাকিমপুর উপজেলায় কাঁচা মরিচের উৎপাদন নেই বললেই চলে। তাই পাশ্ববর্তী উপজেলা পাঁচবিবি ও বিরামপুর উপজেলার কৃষকেরা হিলিতে বিক্রি করতে নিয়ে আসেন। বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়ে গেছে। আমরা কৃষকের কাছ থেকে ১২০ টাকা কেজি দরে কিনে আনি। আর পাইকারি ১৩০ টাকা কেজি দরে বিক্রি করছি। এছাড়াও ‘ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ আছে। ২ সপ্তাহ আগেও প্রতিকেজি কাঁচা মরিচ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি করেছি। আর আজকে পাইকারিই ১৩০ টাকা দরে কিনে খুচরা ১৪০ টাকা কেজি দরে বিক্রি করছি। বাজারে রিক্সাচালক করিম জানান, আমরা গরিব মানুষ। দিন আনি দিন খাই। দ্রব্যমুল্যের দাম যেভাবে বাড়ছে তাতে আমাদের না খেয়ে মরতে হবে। কাঁচা মরিচ একটি নিত্যপ্রয়োজনীয় পণ্য। শুকনো মরিচের দাম বেশি দেখে কাচা মরিচ আমরা খাই। কিন্তু হঠাৎ অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়তে হচ্ছে আমাদের। দুই সপ্তাহ আগেই কাঁচা মরিচ ৪০ টাকায় কিনেছি। আজকে বাজারে এসে দেখছি ১৪০ টাকা কেজি। তাই ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd