1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
২০ হাজার নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিবেন ডা. রুহুল হক এমপি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

২০ হাজার নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিবেন ডা. রুহুল হক এমপি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৮৪ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার খুলনা সফর ও জনসভাকে সফল করতে কেবলমাত্র সাতক্ষীরা-০৩ (দেবহাটা-আশাশুনি-কালীগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কমপক্ষে ২০ হাজার নেতাকর্মী প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হকের নেতৃত্বে এ বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দিবেন প্রধানমন্ত্রীর জনসভায়। ইতোমধ্যেই প্রত্যেকটি উপজেলায় বর্ধিত সভা করে শীর্ষ স্থানীয় নেতাদের এমন নির্দেশনা দিয়েছেন ডা. রুহুল হক এমপি। পাশাপাশি ডা. রুহুল হক এমপি’র নির্দেশনায় তিনটি উপজেলার ২০টি ইউনিয়নে পৃথক পৃথক বর্ধিত সভা করে মুলদল সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতষ্ফূর্তভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন দেবহাটা-আশাশুনি-কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতারা।
এ বিপুল সংখ্যক নেতাকর্মীকে নিরাপদে জনসভাস্থলে পৌঁছাতে ডা. রুহুল হক এমপি এবং স্ব-স্ব উপজেলা ও ইউনিয়ন আ’লীগের নেতারা ইউনিয়ন গুলোতে ৪ থেকে ৬টি আবার কোথাও কোথাও ৮টি করে বাস ও ট্রাক ভাড়া করেছেন। শুধু যাতায়াত ব্যবস্থা নয়, প্রত্যেক ইউনিয়ন থেকে জনসভায় যোগ দেয়া নেতাকর্মীদের জন্য মানসম্মত খাবারের ব্যবস্থা রাখতেও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের দিক-নির্দেশনা দিয়েছেন ডা. রুহুল হক এমপি।
রোববার বিকেলে গনমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা সফর ও জনসভাকে সফল করতে এ বিপুল সংখ্যক নেতাকর্মীকে জনসভায় নিয়ে যাওয়ার যাবতীয় বিষয় নিজেই সরাসরি মনিটরিং করছি। প্রতিনিয়ত উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের সাথেও যোগাযোগ রাখছি। নেতাকর্মীদের যাতায়াত বা খাওয়া দাওয়ায় যাতে কোন সমস্যা না হয় সেজন্যও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের দিক-নির্দেশনা দেয়া হয়েছে। সকালে বিপুল নেতাকর্মীর গাড়ি বহর নিয়ে খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে রওনা হবো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd