1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
২০২২-২৩ অর্থবছর: ভোমরা বন্দরে আমদানি কমেছে ২ লাখ টন - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

২০২২-২৩ অর্থবছর: ভোমরা বন্দরে আমদানি কমেছে ২ লাখ টন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১২৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ডলার সংকটের পাশাপাশি ব্যাংকে এলসি জটিলতার কারণে বিদায়ী ২০২২-২৩ অর্থবছর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কমেছে। ওই অর্থবছরে ২০২১-২২ অর্থবছরের তুলনায় পণ্য আমদানি কমল দুই লাখ টনের বেশি। বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী নেতৃদের দাবি, বৈষম্যের কারণে বন্দরে আমদানি কমছে। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, বিদায়ী ২০২২-২৩ অর্থবছর এ বন্দর দিয়ে বিভিন্ন প্রকার পণ্য আমদানি হয়েছে ৩০ লাখ ৯ হাজার ৫৪ টন। যার আমদানি মূল্য ছিল ৬ হাজার ৭৫৩ কোটি ২০ লাখ টাকা। এর আগের অর্থবছর অর্থাৎ ২০২১-২২ অর্থবছরে ভোমরা বন্দর দিয়ে পণ্য আমদানি হয়েছিল ৩২ লাখ ৯ হাজার ২৮১ টন। আমদানীকৃত এসব পণ্যের মূল্য ছিল ৮ হাজার ৯৭১ কোটি ২৪ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী বিদায়ী অর্থবছর এ বন্দরে পণ্য আমদানি কমেছে ২ লাখ ২২৭ টন।
ভোমরা বন্দরের আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী মেসার্স রোহিত এন্টারপ্রাইজের সত্ত্ব¡াধিকারী রামকৃঞ্চ চক্রবর্তী জানান, ‘বেনাপোলে ফল আমদানিতে ব্যবসায়ীদের প্রতি ট্রাকে পচনশীল ওজন বাদ রেখে ডিউটি নেয়া হয়। কিন্তু ভোমরা বন্দরে ফল আমদানিতে পচনশীল হিসেবে কোনো ছাড় পাওয়া যায় না।’ ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি কাজি নওশাদ দিলওয়ার রাজু বণিক বার্তাকে বলেন, ‘এ বন্দরে পণ্য আমদানি কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ব্যবসায়ীদের সব ধরনের পণ্য আমদানির অনুমোদন নেই।’
সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাসিম ফারুক খান মিঠু জানান, ‘আমদানি-রফতানি বাড়াতে হলে সব ধরনের বৈষম্য দূর করে বন্দরের সক্ষমতা বাড়ানো খুবই দরকার।’ ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত সিনিয়র রাজস্ব কর্মকর্তা মো. ইফতেখার উদ্দিন বণিক বার্তাকে জানান, ‘বন্দরে পণ্য আমদানি কম-বেশি হয়ে থাকে মূলত ব্যবসায়ীদের চাহিদার ওপর। এখানে কাস্টমস কর্তৃপক্ষের কিছুই করার নেই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd