1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
১০ হাজারের বেশি ডলার থাকলে ৩০ দিনের মধ্যে বিক্রির নির্দেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

১০ হাজারের বেশি ডলার থাকলে ৩০ দিনের মধ্যে বিক্রির নির্দেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: নগদ ডলারের সংকট মেটাতে এবার ব্যক্তিগতভাবে কারও কাছে থাকা অতিরিক্ত ডলার বিক্রির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য কারো কাছে ১০ হাজারের বেশি ডলার থাকলে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা বিক্রির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরপর কারও কাছে অতিরিক্ত ডলার পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বুধবার (৩১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি কোনো ব্যক্তি বিদেশ থেকে সঙ্গে আনা সর্বোচ্চ ১০ হাজার ডলার বা অন্য কোনো দেশের মুদ্রা নিজের কাছে বা অনুমোদিত ব্যাংক হিসাবে জমা রাখতে পারেন। পরবর্তী বিদেশযাত্রায় এসব মুদ্রা সঙ্গে নিয়েও যেতে পারেন। ১০ হাজার ডলারের অতিরিক্ত বৈদেশিক মুদ্রা দেশে আসার এক মাসের মধ্যে ব্যাংকে বা লাইসেন্সধারী যেকোনো মানি চেঞ্জারে বিক্রি বা ব্যাংক হিসাবে জমা রাখা বাংলাদেশি নাগরিকদের জন্য বাধ্যতামূলক। অতিরিক্ত ডলার রাখা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭-এর আওতায় দন্ডনীয় অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এমন বৈদেশিক মুদ্রা থাকলে তা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকে বা লাইসেন্সধারী মানি চেঞ্জারের কাছে বিক্রির জন্য অনুরোধ করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের পর কারও কাছে অতিরিক্ত ডলার পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd