1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
হেইডেন-ওয়াটসনকে ছাড়িয়ে শীর্ষে এখন ওয়ার্নার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

হেইডেন-ওয়াটসনকে ছাড়িয়ে শীর্ষে এখন ওয়ার্নার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১৪৮ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: এতদিন টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিটি ছিল না অস্ট্রেলিয়ার। রবিবার তাদের সেই আক্ষেপ পূরণ করেছেন মার্শ-ওয়ার্নাররা। সপ্তম আসরে এসে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে জিতেছে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংক্ষিপ্ত ফরম্যাটের শিরোপা জয়ের দিনে ডেভিড ওয়ার্নারও নতুন এক রেকর্ড গড়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে অজি ক্রিকেটারদের মধ্যে এক আসরে সবচেয়ে বেশি রান এখন এই ওপেনারের।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সেরা হওয়ার দৌঁড়ে তিনি পেছনে ফেলেছেন ম্যাথু হেইডেন ও শেন ওয়াটসনকে। রবিবার ৩০ রান দূরে থেকে তিনি ফাইনাল খেলতে নেমেছিলেন। এর আগে তার সংগ্রহ ছিল ২৩৬ রান। এদিন ৫৩ রানের ইনিংস খেলেই অস্ট্রেলিয়ার সেরা দুই ব্যাটারকে পেছনে ফেলে শীর্ষে উঠে যান তিনি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৬৫ রান করা ম্যাথু হেইডেন এতদিন ধরে শীর্ষস্থান ধরে রেখেছিলেন। রবিবার ৫৩ রানের ইনিংস খেলার পর ওয়ার্নারের বর্তমান সংগ্রহ ২৮৯ রান। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে যা দ্বিতীয় সর্বোচ্চ। ৩০৩ রান করে শীর্ষে আছেন পাকিস্তানের ওপেনার বাবর আজম।
অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনে ওয়ার্নারের মতো ফর্মে আর কেউ নেই বলা চলে। তিনি ছাড়া দলের আর কেউই এই বিশ্বকাপে দেড়শোও অতিক্রম করতে পারেননি। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১৩০ রান করে দ্বিতীয় স্থানে আছেন। সে কারণেই টুর্নামেন্টের সেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার। এর বাইরে রবিবার আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন বামহাতি এই ওপেনার। ৫৩ রানের ইনিংসে অস্ট্রেলিয়ার এই ব্যাটারের ছক্কা ছিল তিনটি। তাতে এক ভেন্যুতে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটিও এখন তার দখলে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শহীদ আফ্রিদির ছক্কার সংখ্যা ছিল ১৫টি। ওই তিন ছক্কায় ওয়ার্নারের মোট ছক্কা হয়ে গেছে ১৭টি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd