1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
হাসিমুখ সেঞ্চুরি গাছের চারা বিতরণের মধ্য দিয়ে সবুজ বিপ্লব ঘটাতে যাচ্ছে - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

হাসিমুখ সেঞ্চুরি গাছের চারা বিতরণের মধ্য দিয়ে সবুজ বিপ্লব ঘটাতে যাচ্ছে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৯৬ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫০০শিক্ষার্থীর মাঝে আমের চারা বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) হাসিমুখ সেঞ্চুরি সাতক্ষীরা’র আয়োজনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে আমের চারা বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি র বক্তব্যে এমপি রবি বলেন, “গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে আমাদের জীবন বাঁচাতে অক্সিজেন দেয়। আমাদের সাতক্ষীরা একটি উপকূলীয় জেলা। জননেত্রী শেখ হাসিনা আমাদের উপকূলীয় এলাকায় বেশি বেশি গাছ লাগানোর মধ্য দিয়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার আহবান জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবেনা। হাসিমুখ সেঞ্চুরি সাতক্ষীরা গাছের চারা বিতরণের মধ্য দিয়ে সবুজ বিপ্লব ঘটাতে যাচ্ছে। ফলজ বণজ ও ঔষধি গাছের চারা রোপনের পাশা পাশি বজ্রপাত রোধে বেশি বেশি তাল গাছ লাগাতে হবে। হাসিমুখ সেঞ্চুরি সবুজ বনানয়ণ গড়ে তোলার লক্ষ্যে সারা জেলায় গাছের চারা বিতরণ করছে এটি একটি মহৎ উদ্যোগে। তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। তাদের পাশা পাশি সমাজের বৃত্তবানদেরকে এ জেলায় সবুজ বেষ্টনী গড়ে তোলার আহবান জানান এমপি রবি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ প্রমুখ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তুলতে বলেছেন। আমাদের সাতক্ষীরা একটি উপকূলীয় এলাকা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে উপজেলার সাতক্ষীরা ৭টি উপজেলায় স্কুল কলেজ ও শিক্ষার্থীদের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। এখন বর্ষা মৌসুম, গাছ লাগানোর উপযুক্ত সময় সাম্প্রতিক সময়ে আবহাওয়ার প্রতিকূলতা কাটাতে সাহায্য করতে পারে সবুজ বনায়ন এজন্য সবাই সামর্থ্য অনুযায়ী গাছ লাগান। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫০০শিক্ষার্থীর মাঝে ২৫০০ টি ভালো জাতের আম গাছের চারা বিতরণ করা হয়। এসময় ভালো জাতের আমের চারা পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। এসময় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd