1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
হাসানুল হক ইনু গ্রেফতার - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

হাসানুল হক ইনু গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৮১ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: রাজধানীর উত্তরা থেকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির গুলশান বিভাগের উপকমিশনার কাজী জিয়া উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যে কোনও একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান বলেন, নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় ইনুকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগর মামলা দায়ের করেন তার মা আয়শা বেগম। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। গত ১৪ আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতারে দেখায় পুলিশ। একই মামলায় হাসানুল হক ইনুকেও গ্রেফতার দেখানো হলো।
হাসানুল হক ইনুর দল জাসদ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের পক্ষ থেকে কুষ্টিয়া-২ আসনে নির্বাচনে দাঁড়িয়েও তিনি হেরে যান। এর আগে ২০১৪ থেকে ২০১৯ মেয়াদে আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd