1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৪৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ জুলাই) বেলা ১১টায় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের আয়োজনে কলেজ শিক্ষক মিলনায়তনে কলেজ গভর্নিং বডির সভাপতি রোটারি ক্লাব অফ অ্যালট্রুইস ঢাকা চ্যাটার্ড প্রেসিডেন্ট ডেপুটি ডিস্ট্রিক্ট গভর্ণর ৩২৮১ নাজনীন আরা নাজু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “এক সময় মানুষ ডিজিটাল বাংলাদেশ নিয়ে ব্যঙ্গ করতো। এখন তারাই বেশি ডিজিটাল সেবা ভোগ করছে। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপ দিতে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা সরকার। স্বাধীনতার চেতনায় বিশ্বাসীরা যদি বিরোধিতা করতো তবে মেনে নেওয়া যেত। কিন্তু যারা স্বাধীনতা বিরোধী তারা বিরোধিতা করলে কখনো মেনে নেওয়া যায়না। মহান স্বাধীনতার চেতনায় ছাত্র সমাজের হাত ধরেই তৈরি হবে আগামীর স্মার্ট বাংলাদেশ। যে হেনরী কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিল তার বাড়ির উপর দিয়ে বঙ্গবন্ধু স্যাটালাইট-১পাঠিয়েছি আমরা। আমরা আবারো বঙ্গবন্ধু স্যাটালাইট-২ পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। জননেত্রী শেখ হাসিনাই পেরেছেন বাংলাদেশকে উন্নতির শিখড়ে পৌছাতে। জাতির জনক বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা আর তাঁর সুযোগ্য কন্যা দিয়েছেন উন্নয়নশীল ডিজিটাল বাংলাদেশ এবং তাঁরই হাত ধরে এ দেশ হবে স্মার্ট বাংলাদেশ।”বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুলিহর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. মিজানুর রহমান চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এআরএম মোবাশ্বেরুল হক জ্যোতি, উপাধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ, ভালুকা চাঁদপুর কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও মাদরাসা সুপার মহাসীনুল হক, কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া সুলতানা প্রমুখ। মতবিনিময় শেষে কলেজ চত্বরে ফলজ, বণজ ও ঔষধি গাছের চারা রোপন করেন এবং শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রভাষক বাসুদেব সিংহ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd