1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
স্কুলে রেজিস্ট্রেশন ফি বেশি নিলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

স্কুলে রেজিস্ট্রেশন ফি বেশি নিলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৩৮ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাকালীন শিক্ষার যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। স্কুলগুলোয় অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন ফি বাবদ বেশি টাকা নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১১ মে) সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আয়োজনে এসইডিপি স্কিম রিভিউ কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। দুই দিনব্যাপী এ কর্মশালায় উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দীক, উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. ওমর ফারুকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু করবে, এতে কোনো সন্দেহ নেই। তাই সব দল নির্বাচনে অংশ নেবে বলে আশা করছি।
গত নির্বাচনেও বিএনপি অংশগ্রহণ করেছিল, এবারও তারা অংশগ্রহণ করবে, এমনটা জানিয়ে দীপু মনি বলেন, এটাই আমাদের প্রত্যাশা। আশা করি বিএনপিসহ সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে।
শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্য বদলের দল। তাই আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেই ক্ষমতায় যেতে চায়। জোর করে নয়। কিন্তু আন্দোলনে ব্যর্থ হয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বিএনপি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd