1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন জেলে - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন জেলে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১১৩ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ কালিগঞ্জ: সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে ফিরলেন রেজাউল পাইক নামে এক জেলে। শনিবার দুপুরে সুন্দরবনের ছবেদ আলির খালসংলগ্ন এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি। বনবিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা সলজ কুমার দ্বীপ বিষয়টি নিশ্চিত করেন। রেজাউল পাইক শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালি গ্রামের মৃত সুরাত পাইকের ছেলে।
জানা গেছে, রেজাউল পাইক নিজের বাড়ির জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করতে সুন্দরবনে প্রবেশ করেন। ছবেদ আলির খালসংলগ্ন এলাকায় জ্বালানি সংগ্রহকালে একটি বাঘ তার ওপর হামলে পড়ে। এ সময় প্রাণে বাঁচতে হাতে থাকা দা দিয়ে বাঘের মুখে আঘাত করেন তিনি।
একপর্যায়ে বাঘটি তাকে ছেড়ে চলে যায়। আহত রেজাউল শ্রবণপ্রতিবন্ধী বলে জানা গেছে। তিনি এখন নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd