1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সীমান্তে দুই লক্ষাধিক টাকার মালামাল আটক করেছে বিজিবি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সীমান্তে দুই লক্ষাধিক টাকার মালামাল আটক করেছে বিজিবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৫৪ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : রবিবার (১৬ মার্চ ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা, ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৮৫ পিস অনাগ্রা ট্যাবলেটসহ দুই লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানে ভাদিয়ালী নামক স্থান হতে ৭২ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় অন্যাগ্রা ট্যাবলেট আটক করে ।
ভোমরা বিওপির বিশেষ আভিযানে দাসপাড়া নামক স্থান হতে ২৯ হাজার ৪৭০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, জিরা, কাজুবাদাম ও প্রসাধনী সামগ্রী আটক করে। ঘোনা বিওপির বিশেষ আভিযানে মিরগীডাঙ্গা নামক স্থান হতে ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি আটক করে।
তলুইগাছা বিওপির বিশেষ আভিযানে চৌরঙ্গী নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানে কেরাগাছি নামক স্থান হতে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
আটক মালামালের সর্বমোট মূল্য ২ লাখ ১২ হ্জাার ২২০ টাকা।
বিজিবি জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd