1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সাতক্ষীরায় অভিযান - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সাতক্ষীরায় অভিযান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন এর নেতৃত্বে সাতক্ষীরার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনায় অংশগ্রহন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি ও পলাশ আহমেদসহ জেলা পুলিশ বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সমন্বয়ে গঠিত একটি দল। এসময় সাতক্ষীরা শহরের জেলা প্রশাসকের কার্যালয়, সংগীতা মোড়, ইটাগাছা মোড়, আলীপুর, ভোমরা বন্দর, মেডিকেল কলেজ মোড়, বাইপাস ও লাবসা মোড়, কদমতলা বাজার, খুলনা রোড মোড ও ভোমরা স্থলবন্দর পরিদর্শন করা হয়। এবিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া সেল) সজিব তালুকদার বলেন বিএনপির ডাকা অবরোধ মোকাবেলায় এবং সাতক্ষীরা জেলায় সকল ধরনের নাশকতা প্রতিরোধে জেলা প্রশাসনের এই উদ্যোগ গ্রহন করেছে। তাছাড়া
পরিদর্শনকালে দেখা যায় জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলার অবস্থা স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা বাহিনী সক্রিয়ভাবে এবং দক্ষতার সাথে এলাকার নিরাপত্তা নিশ্চিত করছে, যা সম্ভাব্য বিশৃঙ্খলার প্রতিবন্ধক হিসেবে কাজ করেছে। জেলার প্রধান সড়কগুলোতে কোনো বাধা বা প্রতিবন্ধকতা ছাড়াই ট্রাক ও পণ্যবাহী যানবাহনসহ অন্যান্য যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রয়েছে এবং যানজট বা বিলম্বের কোনো খবর নেই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd