1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাবেক স্ত্রীকে নিজের সৎ মা হিসেবে আবিষ্কার - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাবেক স্ত্রীকে নিজের সৎ মা হিসেবে আবিষ্কার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১৬১ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক স্ত্রীকে নিজের সৎ মা হিসেবে আবিষ্কার করে তাজ্জব বনে গেছেন এক যুবক। দীর্ঘদিন ধরে নিখোঁজ বাবার খোঁজে আইনের শরণাপন্ন হলে এই চমকপ্রদ তথ্য সামনে আসে। রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের উত্তর প্রদেশে এই ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই যুবকের বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ। বাবার খোঁজ পেতে স্থানীয় পঞ্চায়েত কার্যালয়ে তথ্য অধিক আইনে আরটিআই দাখিল করেন তিনি। তদন্তে বেরিয়ে আসে এই ঘটনা।
২০১৬ সালে ওই যুবক যখন বিয়ে করেন তখন তিনি আর তার স্ত্রী, দুজনই অপ্রাপ্তবয়স্ক ছিলেন। ছয় মাস পরই তারা আলাদা থাকতে শুরু করেন। ওই তরুণ বিষয়টি মিটমাট করতে চেয়েছিলেন। কিন্তু ওই তরুণ মাদকাসক্ত দাবি করে মেয়েটি বিচ্ছেদ চান। এদিকে নিজের বাবার সঙ্গে সাবেক স্ত্রীর বিয়ের বিষয়টি জানার পর ওই তরুণ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে। দু’পক্ষকেই শনিবার থানায় তলব করা হয়।
সেখানকার পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই যুবক বাবা আর সাবেক স্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় বেশ আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন। আমরা দু’পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করেছি। অভিযোগের ব্যাপারে তদন্ত চলছে। পুলিশ আইনানুযায়ী ব্যবস্থা নেবে।
এদিকে, সাবেক স্বামীর কাছে ফিরতে অস্বীকৃতি জানিয়েছেন মেয়েটি। দ্বিতীয় স্বামীর সঙ্গে বেশ সুখেই আছেন বলে জানিয়েছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd