1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সীমান্তে চার রাউন্ড ফাঁকা গুলি বিএসএফের - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সীমান্তে চার রাউন্ড ফাঁকা গুলি বিএসএফের

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ৫২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে সাউন্ড গানের চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (১৩ জানুয়ারি) ভোররাতে সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গা সীমান্তের শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিজিবি জানায়, এটা ভারতীয় অংশের ভেতরে ঘটেছে। এর সাথে সাতক্ষীরা সীমান্তের কোন সম্পর্ক নেই।
স্থানীয় বাসিন্দা লুৎফর রহমানসহ আরও অনেকে জানান, ভোররাতে ফজরের নামাজের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনেন তারা। ভারতীয় বিএসএফ সীমান্তের বিপরীতে এই ফাঁকা গুলি ছোঁড়ে বলেও দাবি করেন তারা।
সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, বিএসএফ চার রাউল্ড ফাঁকা গুলি ছুড়েছে। এটি মূলত সাউন্ডগানের গুলি।
এবিষয়ে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের এডি মাসুদ রানা বলেন, সোমবার ভোরে সাতক্ষীরার ভোমরার সীমান্ত এলাকায় গুলির শব্দ শোনা যায়। তবে এটা ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তের শিবতলা এলাকায় ঘটেছে। এর সাথে সাতক্ষীরা সীমান্তের কোন সম্পর্ক নেই।
প্রসঙ্গত: গত শনিবার (১১ জানুয়ারি) ভোমরার লক্ষীদাড়ি সীমান্ত এলাকায় নজরুল ইসলাম ও নাজমুল হোসেন নামে দুই চাষির জমির চাষাবাদে বাঁধা দেয় বিএসএফ। কৃষক নজরুল ইসলাম জানান, তার বাড়ির দক্ষিণ পাশে প্রায় ১ বিঘা জমি ডিসিআর নিয়ে ৫০ বছরেরও বেশি সময় ধরে চাষাবাদ করে আসছেন। শনিবার বিকেলে দু’জন শ্রমিক নিয়ে ওই জমিতে চাষ করতে গেলে ভারতের ঘোজাডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাঁধা দেয়। ওই জমি ভারতের বলে তারা দাবি করে।
নজরুল ইসলাম নামে অপর চাষি জানান, পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে লক্ষীদাড়ি সীমান্তের কুমড়াখালী খালের বাংলাদেশ অংশে ১০ শতক জমি লিজ নিয়েছি। সেই জমিতে শনিবার সকালে বোরো ধান রোপণ করতে যাই। এসময় বিএসএফ ও স্থানীয়রা তাকে ধান রোপণ করতে বাঁধা দেন। ওই জমি ভারতীয় অংশের বলে আস্ফালনও করেন তারা। একপর্যায়ে তিনি ধানের চারা রোপণ বন্ধ রাখেন।
এ ঘটনায় সীমান্তে ব্যাটালিয়ন পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। এতে সিদ্ধান্ত হয়েছে, আপত্তিকৃত অংশ ব্যতীত অন্য জায়গায় চাষাবাদ অব্যাহত থাকবে। আর আপত্তিকৃত জায়গায় আগামী ২০ জানুয়ারি যৌথ সার্ভের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd