1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ’র বিদায় সংবর্ধনা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ’র বিদায় সংবর্ধনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ’র অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় এমপি রবি ভবনের ৪র্থতলায় সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দের আয়োজনে সাতক্ষীরা সিটি কলেজ গভর্নিং বডির সভাপতি মো. মকসুমুল হাকিম’র সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের বিদায়ী অধ্যক্ষ মো. আবু সাঈদ, সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, গভর্নিং বডির সদস্য ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, মো. আব্দুর রহমান বাবু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জাহাঙ্গীর আলম বাপ্পী, সহকারী অধ্যাপক তরুণ কান্তি সানা, আব্দুল আজিজ, হারিরা খানম, মনিরুজ্জামান, মার্কেটিং বিভাগের প্রভাষক পবিত্র কুমার মন্ডল, ইতিহাস বিভাগের শিক্ষক শিমুল হোসেন, বিএম শাখার সহকারী অধ্যাপক ইউনুস আলী, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আশরাফুন্নাহার মনি, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান শাওন, সাতক্ষীরা সিটি কলেজের অফিস সহকারী মছরুর রহমান প্রমুখ। এসময় সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক, গভর্নিং বডির সদস্য, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরার সিটি কলেজের অফিস সহকারী হারুনার রশিদ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd