1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী’র সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি কলেজ জীবনের স্মৃতিচারণ করে বলেন, তোমরা যারা এই কলেজে ভর্তি হয়েছো তারা খুবই ভাগ্যবান। এই কলেজের উদ্বোধক ছিলেন বিশ^ নন্দিত একজন মহান ব্যক্তি খান বাহাদুর আহছান উল্লাহ (র:)। সাতক্ষীরা সরকারি কলেজটি একটি পবিত্র স্থান। তোমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখবে।” অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওরিয়েন্টেশন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক মোহাঃ আল মুস্তানছির বিল্লাহ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক কাজী আসাদুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক নির্বাচিত জিএস মকসুমুল হাকিম, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলার শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা প্রমূখ। নতুন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদ্বশ শ্রেণির নবাগত শিক্ষার্থী শেখ মাহফুজুর রহমান, তাছলিম চৌধুরী, প্রত্যাশা বন্দ্যোপাধ্যায়, মেহেরিন আফরোজ প্রমূখ। এসময় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. ওলিউর রহমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd