1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ১৩৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির বিরুদ্ধে অভিনব কাইদায় চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। দলিলের পাতার এক কর্ণারে সাংকেতিক চিহ্ন থাকে সেটা ব্যাবহার করে প্রতিটি দলিল সম্পাদনে সমিতির নামে অতিরিক্ত তিন হাজার করে টাকা আদায় করা হচ্ছে ক্রেতাদের কাছ থেকে।
অনুসন্ধানে জানা যায়, সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের দুর্নীতি, অফিসের নাম করে সরকারি রাজস্বের অতিরিক্ত অর্থ আদায় করার একাধিক অভিযোগ পাওয়া গেছে। প্রতিদিন লক্ষ লক্ষ টাকারও অধিক আদায় করছেন জমির ক্রেতারদের নিকট থেকে। দলিল লেখক সমিতির নামে এবং অফিসের নাম করে এই অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।
সাতক্ষীরা পৌরসভা এলাকার জমি কবলা দলিল প্রতি ১ লক্ষ টাকার দলিলে সরকারি রাজস্ব আসে ১১৫০০ টাকা। সেখানে ক্রেতারদের কাজ থেকে আদায় করে ১৪৫০০ হাজার টাকা। ইউনিয়নের ভিতর জমির কবলা দলিল প্রতি ১লক্ষ টাকার দলিলে সরকারি রাজস্ব আসে ৭০০০ হাজার টাকা সেখানে ক্রেতারদের কাজ থেকে আদায় করে ১০০০০ টাকা। হেবা দলিলে সরকারি রাজস্ব আসে ৫৫০০ সেখানে ক্রেতারদের কাজ থেকে আদায় করে ৮৫০০ টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন দলিল করতে আসা গ্রহিতা জানান, আমি সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে একটি জমির দলিল করার জন্য আমার থেকে দলিল লেখক সমিতির কথা বলে ৩০০০টাকা অতিরিক্ত নিয়েছে। আমি জানতে চাইলাম দলিল লেখক সমিতির জন্য কেন টাকা দেব তখন দলিল লেখক বললেন এখানে দলিল লেখক সমিতির টাকা না দিলে কোনো দলিল রেজিস্ট্রি হবে না। সরকারি রাজস্ব দিয়ে জমির দলিল করবো কিন্তুু বাড়তি টাকা ছাড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল হয় না। আমরা সাধারণ মানুষ দলিল লেখক সমিতির বাড়তি টাকা নেওয়া বন্ধের জোর দাবি জানাচ্ছি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরা পৌর এলাকার কবলা দলিল প্রতি ১লক্ষ টাকার দলিলে সরকারি রাজস্ব আসে ১১৫০০ টাকা কিন্তু আমরা নিয়ে থাকি ১২৫০০টাকা এই ছাড়া আমরা দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা নেইয়া হইনা। আপনি সরাসরি এসে কথা বলেন সেটাই ভালো হবে।
সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সভাপতি শেখ মাহাবুব উল্লাহ বলেন, আমরা দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা নেয়া হয়না। অতিরিক্ত টাকা যদি দলিল লেখক সমিতির নামে কোন দলিল লেখক নিয়ে থাকে তাহলে আপনি থানায় অভিযোগ করতে পারেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd