1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি আশরাফ আলী সিদ্দিকীর ইন্তেকাল: শোক - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি আশরাফ আলী সিদ্দিকীর ইন্তেকাল: শোক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাবেক সভাপতি, ডিবি ইউনাইটেড হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ আলী সিদ্দিকী আর আমাদের মাঝে নেই। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে খুলনা সোনাডাঙ্গা হেলথ্ কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজা নামাজ আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর ২০২৩) রাত ৮টায় সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
এদিকে সাবেক প্রধান শিক্ষক আশরাফ আলী সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার স ম শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি এসএম শহীদুল ইসলাম, মোঃ নজিবুল ইসলাম, শামীমা আক্তার, বিদ্যোৎসাহী সদস্য মোঃ আব্দ্লু হামিদ বাবু, অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, মোশারাফ হোসেন, ডলি রানী দেবনাথ প্রমুখ। অনুরূপ বিবৃতি দিয়েছেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুলসহ ম্যানেজিং কমিটির সদস্যরা।
এছাড়া মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে আরও বিবৃতি দিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাসহ অন্যান্যরা।  মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুরূপ বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেনসহ অন্যরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd