1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদরেতে পিআইও কার্যালয় তৃতীয় দিনেও কর্মবিরতি পালন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সদরেতে পিআইও কার্যালয় তৃতীয় দিনেও কর্মবিরতি পালন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের শূণ্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণসহ বিভিন্ন দাবীতে সাতক্ষীরায় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা কেন্দ্রীয় ঘোষিত এ কর্মবিরতি পালন করেছে। সারা দেশের ন্যায় বুধবার (১৪ সেপ্টেম্বর) সাতক্ষীরাতেও পিআইও’র কাযৃালয়ের সামনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর’র কর্মকর্তা-কর্মচারীরা তৃতীয় দিনেও সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় ঘোষিত কর্মবিরতি পালন করে। এসময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক বলেন, আমাদের নার্য্য ৫ দফা দাবী আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে এ কর্মবিরতি পালন করছি। আগামীকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবো। আমরা আশা রাখি ‘মানবতার মা’ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নার্য্য দাবী মেনে নেবেন। তিনি আরো বলেন, দূর্যোগ ব্যবস্থাপনা আইন কার্যকর হয়েছে প্রায় একযুগ আগে ২০১২ সালে। কিন্তু এখনো জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জনবলকাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি। দুটি পদের আপগ্রেডেশন পড়ে রয়েছে মন্ত্রণালয়ে। ফলে জেলা ও উপজেলার ডিআরআরও-পিআইওরা পাচ্ছেন না কাঙ্খিত আর্থিক সুবিধা। আমরা সরকারের প্রতিনিধিত্ব করলেও পাচ্ছিনা সামাজিক মর্যাদা। বিষয়টির সুরাহার জন্য ডিআরআরও-পিআইও এবং কর্মচারী কল্যান সমিতি এ কর্মবিরতি বিরতি পালন করছি।” এসময় কর্মবিরতিতে উপস্থিত ছিলেন পিআইও অফিসের কার্যসহকারি মোস্তাফিজুর রহমান, মীম নুর মোর্ত্তজা, ময়নুর রহমান, আল-ইকরামুল হাসান ও অফিস সহায়ক আব্দুর রহমানসহ সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd