1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা শহরে যানজট নিরসন ও জন নিরাপত্তায় ভাবে কাজ করছে ট্রাফিক পুলিশ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা শহরে যানজট নিরসন ও জন নিরাপত্তায় ভাবে কাজ করছে ট্রাফিক পুলিশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ১২৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: অবৈধ ব্যাটারি চালিত ইজিবাইক গুলো প্রবেশের অনুমতি না থাকা শর্তেও অবাধে প্রবেশ করছে সাতক্ষীরা শহরের সড়কগুলোতে। তাতে করে একদিকে যেমন বাড়ছে গাড়ির চাপ তেমনি বাড়ছে শহরের সড়কে তীব্র যানজট। আর এই যানজট সামাল দিতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। অন্যদিকে যানজটের কারণে পথচলতি জনসাধারণকে পড়তে হচ্ছে ভিন্ন রকমের সমস্যায়। সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে রোগী বহনকারী এম্বুলেন্সসহ জরুরি কাজে নিয়জিত যানবাহন গুলোকে। আর এসব সমস্যা সমাধানের জন্য যানজট নিরসনে ও জননিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরা জেলা ট্রাফিক পুলিশ। বুধবার সকালে সরজমিনে দেখাযায়, যানজট মুক্ত ও সড়কে জনসাধারণের নিরাপত্তায় সাতক্ষীরা শহরের বিভিন্ন পয়েন্ট বিশেষ অভিযান পরিচালনা করছে ট্রাফিক পুলিশ। অভিযানে বেশকিছু ব্যাটারি চালিত ইজিবাইক, রেজিষ্ট্রেশন বিহীন মটরসাইকেল, ফিটনেস বিহীন গাড়ি গুলোকে মামলা, জরিমানা ও আটক করতে দেখা যায়। সাতক্ষীরার লাবসা বাইপাস সড়কের জিরো পয়েন্টে, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, নিউ মার্কেট, পাকাপোল ও খুলনা রোড মোড়স্থসহ কর্মরত সকল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টরদের সাথে কথা বলে জানাযায়। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এর নির্দেশনায় ও জেলা ট্রাফিক ইন্সপেক্টর এডমিন কামরুজ্জামান বকুল এর তত্ত¡াবধানে শহরের যানজট নিরসনে আমরা কাজ করছি। পৌরসভার অনুমতি নেই এমন ইজিবাইক, ট্রাকসহ যানজট সৃষ্টিকারী যানবাহন শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা। তাদেরকে বাইপাস সড়কে যাতায়াত করতে বলা হচ্ছে। পাশাপাশি যেসব আনরেজিষ্ট্রেশন মোটরসাইকেল, ফিটনেস বিহীন গাড়িসহ সকল প্রকার যানবাহনের লাইসেন্স পরিক্ষা করা হচ্ছে। ত্রুটিপ‚র্ণ যানবাহন গুলোকে আইন অনুযায়ী মামলা বা আটক করা হচ্ছে। যানজট নিরসনের পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতায় কাজ করছি আমরা। পথচারীদের মাঝে নিজেদের অর্থে মাস্কও বিতরণ করছি। মোটরসাইকেল চালকদের অবশ্যই হেলমেট ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd