1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা মেডিকেলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা মেডিকেলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৭৭ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের এক দিন পর শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার দুপুর ১২টায় কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কলেজের অধ্যক্ষ রুহুল কুদ্দুছ স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের আজ দুপুর আড়াইটার মধ্যে হল ছাড়তে বলা হয়। ইতিমধ্যে শিক্ষার্থীরা হল ত্যাগ করেছেন। সন্ধ্যায় কলেজে ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের দেখা যায়নি।
এর আগে গতকাল সোমবার দুপুর ১টার দিকে কলেজ চত্বরে ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি আবদুল মুহিত ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পদবঞ্চিত নেতা-কর্মীরা অবাঞ্ছিত ঘোষণা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মেডিকেল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি প্রিন্স সাহাসহ তিনজন আহত হয়।
সাধারণ ছাত্ররা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন রাতে ক্যাম্পাসে বহিরাগত ব্যক্তিদের নিয়ে মহড়া দেওয়া ও ভাঙচুরের ঘটনায় কলেজ কর্তৃপক্ষ গত ২৭ মার্চ ছাত্রলীগ নেতা আবদুল মুহিতের ইন্টার্নশিপ দুই মাসের জন্য স্থগিত করে। ২৯ মার্চ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে আবদুল মুহিতকে সভাপতি ও তানভীর আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত ও পুরোনো কমিটির একাংশ এক হয়ে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বিরুদ্ধে অবস্থান নেয়। একপর্যায়ে মুহিত ও তানভীরকে অবাঞ্ছিত ঘোষণা করে পদবঞ্চিত পক্ষের নেতা–কর্মীরা। পদবঞ্চিতদের পক্ষে আবিদুর রহমানের নেতৃত্বে একটি পক্ষ ও নতুন কমিটির সভাপতি–সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি পক্ষ সোমবার ক্যাম্পাসে অবস্থান নেয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনার পর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মঙ্গলবার শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. রুহুল কুদ্দুছ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ এপ্রিল উদ্ভূত ঘটনায় আইনশৃঙ্খলা পরিপন্থি পরিস্থিতির সৃষ্টি হওয়ায় একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মঙ্গলবার দুপুর আড়াইটার (২ এপ্রিল) মধ্যে সব ছাত্র ও ছাত্রীকে হল ত্যাগের জন্য নির্দেশ দেওয়া হলো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd