1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করলেন জেলা প্রশাসক - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ১১৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনূঃ ১৪ বালকদের মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, ফুটবল প্রশিক্ষক ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি প্রমুখ। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় জেলার ১২-১৪ বছর বয়সী ফুটবল খেলোয়াড় বাছাই শেষে ৩০জনকে নিয়ে ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরবর্তী প্রশিক্ষণ রসুলপুর ফুটবল মাঠে হবে বলে জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd