1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

সাতক্ষীরা মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

শহর প্রতিনিধি: সাতক্ষীরা শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা মোড় এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্ব সমাবেশ বক্তব্য রাখেন, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ। এসময় জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ¯্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাতক্ষীরা শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন যাবত শহরের বাস টার্মিনাল এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে আসছে। এছাড়া তারা বাসটার্মিনালের তরুন শ্রমিকদের বিপথে পরিচালিত করে আসছে। বিভিন্ন সময়ে এ গ্রুপটি পুলিশের হাতে ধরা পড়লেও আইনের ফাঁক-ফোকর দিয়ে তারা আবারো বেরিয়ে যায়। বক্তারা এসময় আগামী ৭২ ঘন্টার মধ্যে এসব মাদকব্যবসায়ী ও চাঁদাবাজদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd