1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা বাইপাস সড়ক থেকে সাড়ে ৪ লক্ষ টাকা ছিনতায় - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা বাইপাস সড়ক থেকে সাড়ে ৪ লক্ষ টাকা ছিনতায়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ১১৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: দিন-দুপুরে সাতক্ষীরা বাইপাস সড়ক থেকে লস্কর ফিলিং স্টেশনের সাড়ে ৪লক্ষ টাকা ছিনতাই করেছে অজ্ঞাত ছিনতাইকারীরা। রবিবার (১০ অক্টোবর) বেলা আড়াইটার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের বালিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। লস্কর ফিলিং স্টেশন স‚ত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের বেতলা-বাশঘাটা এলাকার যশোর-সাতক্ষীরা সড়ক সংলগ্ন লস্কর ফিলিং স্টেশন-২ থেকে ৪লক্ষ ৪৫ হাজার ৫শত ২০টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হন পাম্পের নজেলম্যান উত্তম সরকার। সাতক্ষীরা বাইপাস (বিনেরপোতা টু সাতক্ষীরা মেডিকেল কলেজ) সড়কের বালিয়াডঙ্গা নামক স্থানে পৌছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে অজ্ঞাত তিনজন ব্যক্তি তার গতিরোধ করে গলায় ছুরি ধরে তার কাছে থাকা ৪লক্ষ ৪৫হাজার ৫শত ২০টাকা ছিনিয়ে নেয়। টাকা ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার প‚র্বে ছিনতাইকারীরা উত্তম সরকারের কাছে থাকা হিরো স্পেলেন্ডার মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে সড়কের ধারে ফেলে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হোসেন ও জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হোসেন বলেন, ছিনতাই কিনা সেটি এই মুহুর্তে বলা যাবে না। তবে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যার কাছ থেকে টাকা ছিনতাই হয়েছে তার কথাবার্তা অসংলগ্ন। সুতরাং বিষয়টি সন্দেহজনক। তবে বিষয়টি নিয়ে তদন্তটিম কাজ করছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd