1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা বাইপাসে পরিবহনের ধাক্কায় মোটরবাইক চালক নিহত - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরা বাইপাসে পরিবহনের ধাক্কায় মোটরবাইক চালক নিহত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ১১৯ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: সাতক্ষীরা বাইপাসের বকচরা মোড়ে সিলেট থেকে সাতক্ষীরা গামী ছেড়ে আসা (ঢাকা মেট্রো- ব ১৫-৪৬৪৫) মামুন পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মোঃ ওবায়দুল গাজী (৬০) নামে সাতক্ষীরা পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা শহর বাইপাস সড়কের বকচরার চার রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ ওবায়দুল গাজী সাতক্ষীরা শহরের পলাশপোল মধুমল্লারডাঙ্গি এলাকার মৃত হায়াত আলী গাজীর ছেলে ও সাতক্ষীরা পৌরসভার পানি সরবরাহ লাইনের পাম্প অপারেটর হিসাবে কাজ করতেন। নিহতের সহকর্মী আনারুল ইসলাম জানান, পানির লাইনে কাজ করার জন্য সকালে ওবায়দুল গাজী মোটর সাইকেলে পৌরসভার বকচরার শেষ প্রান্তের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা শহর বাইপাস সড়কের বকচরা চার রাস্তার মোড় পার হওয়ার সময় সিলেট থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী মামুন পরিবহনের একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ওবায়দুল গাজী। এসময় স্থানীয়রা জানান,বাইপাস সড়কে বেপরোয়া থাকে গাড়ির গতি। তাছাড়া ইতিপূর্বে রাস্তার বিট তুলে দেওয়াতে দুর্ঘটনা আরও বেড়ে গেছে।সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিত অধিকারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক পরিবহনটিকে আটক করা হয়েছে। তবে চালকসহ অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd