1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিমের চিরবিদায় - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিমের চিরবিদায়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ১২৫ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা: সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চির বিদায় নিলেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহŸায়ক, দৈনিক পত্রদূতের সম্পাদকমন্ডলীর সভাপতি, অধুনালুপ্ত দৈনিক সাতক্ষীরা চিত্রের সম্পাদক, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক, সুলতানপুর আজাদী সংঘ ক্লাবের সদস্য, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, স্বদেশ সাতক্ষীরা’র সুহৃদ, প্রগতিশীল নাগরিক ব্যক্তিত্ব, মানবাধিকার সংস্কৃতিক ফাউন্ডেশনের জেলা শাখার ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক’র সদস্য, জলবায়ু অধিপরার্মশ ফোরাম জেলা কমিটির সদস্য সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত বীরমুক্তিযোদ্ধা (সার্টিফিকেটগ্রহণকারী নন) অধ্যাপক মো: আনিসুর রহিম। বুধবার ৪ ডিসেম্বর সকাল ৯টায় আনিসুর রহিমের মরদেহ আনা হয় সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে। সেখানে তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। এরপর তাঁর মরদেহ নেওয়া হয় সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে। সেখানে স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা প্রিয় শিক্ষককে শেষ বারের মতো ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।এরপর সাংবাদিক আনিসুর রহিমের মরদেহ আনা হয় সাতক্ষীরা প্রেসক্লাব চত্ত¡রে। সেখানে সর্বস্তরের মানুষ তাঁর কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শোকার্ত মানুষের ঢল নামে সাতক্ষীরা প্রেসক্লাব চত্ত¡রে। শ্রদ্ধার ফুলে ভরে যায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাগরিক নেতা মানবাধিকার সংগঠক আনিসুর রহিমের কফিন।সাংবাদিক আনিসুর রহিমের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জেলা জাতীয় পার্টি,জেলা ওয়ার্কার্স পার্টি,জেলা জাসদ, জেলা বাসদ, বাংলাদেশ জাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, জেলা গণফোরাম, জেলা সাংবাদিক ঐক্য, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, সাতক্ষীরা প্রেসক্লাব, জেলা নাগরিক কমিটি, কেন্দ্রীয় ভূমি কমিটি, আসমানী শিশু নিকেতন, তালা-কলারোয়া-১ আসনের এমপির পক্ষে, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), দৈনিক পত্রদূত পরিবার, দৈনিক কালেরচিত্র পরিবার, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা শাখা, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন, দৈনিক দক্ষিণের মশাল পরিবার, উদীচী, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, সুলতানপুর আজাদি ক্লাব সংঘ, বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক কালিদাশ রায়, স্বদেশ, বারসিক, দ্যা এডিটসর, উত্তরণ, এমএসএফ, প্রথম আলো বন্ধুসভা, তালা প্রেসক্লাব, মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।শ্রদ্ধা নিবেদন শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। এসময় শোকার্ত মানুষের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কের চত্ত¡র। জানাজা নামাজের আগে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সাবেক মৎস প্রতিমন্ত্রী ডাঃ আবতাবুজ্জামান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা বিএনপির আহŸায়ক এডঃ সৈয়দ ইফতেখার আলী, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, বীরমুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল প্রমুখ। জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা শামসুল আলম। জানাজা নামাজ শেষে সাংবাদিক ও শিক্ষাবিদ আনিসুর রহিমকে সাতক্ষীরা কামালনগর কবরস্থানে কবরস্থ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd