1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা পৌর এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি,পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা পৌর এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি,পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর সাহাপাড়ায় একটি চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে এ চুরির ঘটনাটি সংঘঠিত হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, শনিবার রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে একটি সংঘবদ্ধ চোরদল হাবিবুর রহমানের বাড়ির তালা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে এবং আলমারি ভেঙ্গে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে। স্থানীয়রা জানান, সাতক্ষীরা পৌর এলাকায় দিন দিন এ ধরনের চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এদেরকে আইনের আওতায় আনতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেন তারা। হাবিবুর রহমানের স্ত্রী আঞ্জুয়ারা বেগম জানান, ‘সন্ধ্যার পর আমরা বাড়িতে ছিলাম না। রাত সাড়ে নয়টার দিকে বাড়িতে এসে দেখি এই অবস্থা। আমার জীবনে আমি কাউকে ক্ষতি করিনি, আমার এ সর্বনাশ কে করলো। তিনি আরো বলেন, আমার আলমারিতে নগদ প্রায় দেড় লক্ষ টাকা এবং প্রায় চার ভরি স্বর্ণের গহনা ছিল। এরপর কান্না ভেঙ্গে পড়েল তিনি।’ এসময় সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ¦ কাজী ফিরোজ হাসানসহ পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd