1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের চৌরঙ্গী মোড় হতে রসুলপুর অভিমুখে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভার আয়োজনে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, পৌরসভার এস ও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, মহাব্বত হোসাইন, পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার বসু, মো. আব্দুল গফ্ফার, মো. আমজাদ হাসেন প্রমুখ। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ প্রজেক্ট এর আওতায় চৌরঙ্গী মোড় হতে রসুলপুর অভিমুখে ৫৬১ মিটার কার্পেটিং রাস্তা ১৯ লক্ষ ৭২ হাজার টাকা ব্যয়ে এ কার্পেটিং রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd